আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন : বাঁচলেন ১৬৯ যাত্রী ও ৭ ক্রু!

দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় আবারও ব্যাপক প্রাণহানি থেকে বেঁচে গেলেন ১৭৬ জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায় আসা-যাওয়া করা বিমান যাত্রীদের মধ্যে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৮১ জন নিহতের ঠিক এক মাসের মাথায় এই দুর্ঘটনা হলো।

দক্ষিণ কোরিয়ায় বুসান শহরের গিমহায়ে আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারবাস রানওয়ে থেকে উড্ডয়নের আগ মুহূর্তে আগুন ধরে যায়। এয়ার বুসানের ওই বিমানের ভেতরে তখন ১৬৯ জন যাত্রী আর সাতজন ক্রু ছিলেন।

অভিযোগ উঠেছে, আগুন লাগার অন্তত আট মিনিট পর তা নেভানোর তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। একজন সামান্য আহত হলেও বিমানের ভেতর থেকে বাকি সব আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান আর পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন বুসানের মেয়র।

দুর্ঘটনা কারণ অনুসন্ধানের ভিত্তিতে বিমান পরিবহন সংস্থাগুলোকে পর্যালোচনার আওতায় এনে যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। গত ২৯ ডিসেম্বর জিওল্লা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির জেরে সাতদিনের শোক পালন করেছিলো দক্ষিণ কোরিয়া।

কোরিয়ায় বিমানে আগুন: বাঁচলেন ১৬৯ যাত্রী ও ৭ ক্রু!দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন: বাঁচলেন ১৬৯ যাত্রী ও ৭ ক্রু!কোরিয়ায় বিমানে আগুন: বাঁচলেন ১৬৯ যাত্রী ও ৭ ক্রু!