আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ফেক নিউজ ঠেকাতে লড়াইয়ের ঘোষণা দিল ফেসবুক

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীদের আরো বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি ফেক নিউজ ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক। গতকাল সোমবার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক অফিসে এপিএসি প্রেস ডের শুরুতে এই অঞ্চলের সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির লক্ষ্য তুলে ধরা হয়। লক্ষ্য তুলে ধরেন ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়ারি।

ড্যান নিয়ারি বলেন, ‘আমরা কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। এসব কাজের মধ্যে রয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্বাচন সুরক্ষা। আমরা মেশিন লার্নিং ও এআই ব্যবহার করে প্রাইভেসি সুরক্ষার পাশাপাশি বাজে কনট্যান্ট শনাক্তে কাজ করছি। পরের ধাপ হচ্ছে ভুয়া তথ্য ও খবরের সঙ্গে লড়াই করা। প্রাইভেসি ট্রান্সপারেন্সি ও কন্ট্রোল ফেসবুক ব্যবহারকারীদের দিতে কাজ করছি। টেক ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পোর্টাল, অকুলাস সিস্টেমের পণ্য তৈরি হবে।’

ড্যান নিয়ারি পূর্বাভাস দেন, ভিআর মূলধারায় চলে আসবে। তাই ফেসবুক এখন ভিআর ও কনট্যান্টকে গুরুত্ব দিচ্ছে। এর বাইরে মেসেজিং ও ডেটিং সাইট নিয়েও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ফেসবুকের লিবরা মুদ্রা ও পে সিস্টেম নিয়েও আলোচনা হয়। এশিয়া অঞ্চলে এই সুবিধা বাড়ানোর কথা বলা হয়।

এর বাইরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুকে গুরুত্ব দিতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়। ফেসবুকে নিপীড়ন প্রতিরোধে আরো বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন ফেসবুকের কর্মকর্তারা। এপিএসি প্রেস ডে উপলক্ষ্যে বিভিন্ন সেশনে ফেসবুকের ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

সূত্রঃ ইত্তেফাক