আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তিন মামলায় মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলায় মোট ২৪ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ এ আবদেন করে।

তিন মামলায় মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ
যুগ্ম মহাসচিব মামুনুল হক

রবিবার দুপুরে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনটি মামলায় মোট ২৪ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। এছাড়া, তার স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।’

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘এখনো আদালতের কোনো আদেশ পাওয়া যায়নি।’ গত শুক্রবার সকালে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিন সবমিলে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।