আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মুজিবনগরে ইসলামী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা চুরি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে।

মুজিবনগরে ইসলামী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা চুরি
ইসলামী ব্যাংক

গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো এক সময় চোর চক্র ইসলামী ব্যাংক ব্যাংকের পিছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভোল্টের তালা ভেঙে সিন্দুক ভেঙে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল প্রথমে চুরির বিষয়টি লক্ষ্য করেন এবং আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি দ্রুত ব্যাংকে এসে দেখতে পাই জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা এবং সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। বুধবার দিনের হিসাব শেষে ব্যাংকে ৬ লাখ ৩৩ হাজার টাকার বেশি জমা রাখা হয়েছিল, যা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন : আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব

চুরির খবর পাওয়ার পর মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, চুরির ঘটনাটি উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজন হিসেবে চারজনকে মুজিবনগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।