যশোর বিমান বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে অবস্থিত বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ।
আরও পড়ুন:ব্রাজিলকে ছুঁয়ে ফেলার মিশনে নামছে জার্মানি , প্রতিপক্ষ জাপান।
যশোরে এই জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হবে। এরপর তিনি ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এসব জনসভায়, দলীয় সভাপতি তার ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নতুন বার্তা দেবেন।

