আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

রাজশাহী বাঘা উপজেলায় স্বামি স্ত্রী লাশ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫) নামে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার
রাজশাহী লাশ উদ্ধার

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দু’জন। বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ খোঁজ নিতে গিয়ে দেখেন আম্বিয়া বেগম বারান্দায় চকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন তারা মৃত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয়া হয়।

আরও পড়ুন:বিএনপি সমাবেশ করবে নয়াপল্টনেই, সোহরাওয়ার্দী উদ্যানে নয়।

বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতবউ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করেন। এছাড়া তিন বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তারা আত্মহত্যা করতে পারেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।