আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

রাজশাহী রেলস্টেশনে হামলার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার


রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সনাক্তের পর আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা তাকে গ্রেপ্তার করা হয়।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সুমনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ তাকে আদালতের প্রেরণ করা হবে।
এর আগে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।