আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

রোনালদো রেগে মাঠ ছাড়লেন

গ্রুপ পর্যায়ের ম্যাচের শেষদিনে পর্তুগালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেই ম্যাচেই রোনালদোর বিতর্কিত আচরণ ঘিরে আলোচনা তৈরি হলো। গতকাল দ্বিতীয়ার্ধে রোনালদোকে যখন মাঠ থেকে তুলে নেয়া হয়, তখন তাকে গজগজ করতে দেখা গিয়েছিল।

রোনালদো

এদিন খেলার ৬৫ মিনিটে রোনালদোর পরিবর্তে নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস। তখন মাঠ ছাড়ার সময় বিপক্ষ দলের ফুটবলারের সাথে বিতর্কে জড়ান পর্তুগিজ তারকা।

রিপোর্ট অনুযায়ী, রোনালদোকে বলতে শোনা যায় ‘আমার মাঠ ছাড়ার বড্ড তাড়া তোমার’। এদিকে এই ঘটনায় শেষ পর্যন্ত ডিফেন্ডার পেপে-কে এসে হস্তক্ষেপ করতে হয়।

উল্লেখ্য, রোনালদোকে পরিবর্তন করার জন্য যখন বোর্ডে নাম ওঠে, তখন পর্তুগিজ তারকা খুব ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন। তখন দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড় এসে তাকে জলদি মাঠ ছাড়তে বলেন। তাতেই ক্ষেপে ওঠেন রোনালদো। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনালদো নিজেই জানান সেই ঘটনার কথা।

আরও পড়ুন: শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ডি মারিয়া।

তিনি বলেন, ‘আমাকে তুলে নেয়ার সময় এক কোরিয়ান প্লেয়ার এসে আমাকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরুতে বলেন। আমি ওকে চুপ করে থাকতে বলি।’ সিআর৭-এর কথায়, ‘আমি কিভাবে মাঠ ছাড়ব, তা বলার কোনো অধিকার তার নেই। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি তা বলতে পারতেন।’

এদিকে রোনালদোর পাশে দাঁড়িয়ে কোরিয়ান ফুটবলারকেই কাঠগড়ায় দাঁড় করান পর্তুগিজ কোচও। স্যান্টোস এই বিষয়ে বলেন, ‘সবাই দেখেছে রোনালদো কোরিয়ান ফুটবলারের ওপর রেগে গিয়েছিলেন। মূলত ওই ফুটবলার রোনালদোকে অপমান করেন। রোনালদোকে তাড়াতাড়ি মাঠ ছাড়তে বলেন। সেই জন্যই মেজাজ হারায় রোনালদো।’

সূত্র : হিন্দুস্তান টাইমস