সরোজগঞ্জে প্রাইভেট হাসপাতালে রোগীর মৃত্যু
লাইসেন্স ছাড়ায় অবৈধ ভাবে চলছিলো হাসপাতালটি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বে- সরকারি প্রাইভেট হাসপাতাল বি আর এম হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত চাঁদ মনি (৮) চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন আশানন্দপুর গ্রামের হতদরিদ্র আক্তার হোসেনের মেয়ে। ইতি মধ্যে হাসপাতালে পরিচালক হুমায়ুন আহমেদ মৃত্যুর ঘটনাটি স্থানীয় ভাবে মেটানোর জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের আসানান্দপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার চাঁন মনি গত মঙ্গলবার সকালে এ্যাপেনডিসাইড অপারেশন করার জন্য সরোজগঞ্জ বাজারে বে- সরকারি প্রাইভেট হাসপাতাল বি আর এম হাসপাতালে ভর্তি হয়।
সেদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ডা: খন্দকার গোলাম মোস্তফা কবীর অপারেশন করতে গিয়ে অপারেশন থিয়েটারে চাঁন মনি অসুস্থ হয়ে পড়ে। ডা: রোগীর অবস্থায় বেগুতিক দেখে রেফার্ড করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পথিমধ্যে কুষ্টিয়াতে পৌছালে চাঁন মনি মারা যায়।
এবিষয়ে মেয়ের খালু মাহাবুব রহমান জানান, গত সোমবার চাঁন মনিকে বি আর এম প্রাইভেট হাসপাতাল ভর্তি করিয়ে তার সকল পরিক্ষা চেক আপ করে সকাল ৯ টার দিকে ডা: খন্দকার গোলাম মোস্তফা কবীর অপারেশন থিয়েটোরে নিয়ে যায় এ্যাপেনডিসাইড অপারেশন করার জন্য । তিনি আরো জানান, সকাল ৯ টার সময় অপারেশন করার জন্য প্রায় ২ ঘন্টা সময় লাগে । তখন আমাদের পরিবারের লোকজন কান্না কাটি শুরু করে, কিছু ক্ষণ পরে রোগীর চিৎকার করে বলে আমার লাগছে মা আমাকে বাচাও তখন ডা: কবীর ধামকি মেরে রোগীকে সাবধান করতে যায়। রোগীর অবস্থা বেগুতি দেখে তড়ি ঘড়ি করে এ্যামবুলেন্স ডাকতে বলে । আমাদের একটাই দাবি ডাক্তার ভূল অপারেশন করে রোগীকে মেরে ফেলেছে ।
আরো পড়ুন>>> চুয়াডাঙ্গা সরোজগঞ্জে ছাত্র-ছাত্রীদের ওপর নির্মম হামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ
এবিষয় হাসপাতালে পরিচালক হুমায়ুন আহমেদ জানান, মেয়েটির ঠান্ডা জনিত সমস্যা ছিল স্যালাইন দেওয়ার পরে রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন আমরা রোগীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পারামর্শ দিই।
এই ঘটনায় হাসপাতালটি তালা মেরে পালিয়েছে হাসপাতালে লোকজন। চাঁদ মনির লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন র্কায সম্পন্ন করা হয়।

