আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ডিপজলের বাড়িতে কয়েকদিন ধরে পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে

সাভারের ‘দিপু ভিলা’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং বাড়ি। এখানে দেখা গেল কয়েকদিন ধরেই পুলিশের আনাগোনা। সকাল থেকে রাত অবধি চলে পুলিশের অ্যাকশন। তবে এটা চমকে ওঠার মতো কিছু নয়। মূলত ডিপজলের শুটিং বাড়িতে চলছে লেডি অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘ইয়েস ম্যাডাম’ এর শুটিং।
The Daily barta Magazine News
আমান রেজা-রেসি-তানহা মৌমাছি-কেয়া

জানা গেছে, এই ছবিতে পুলিশের চরিত্রে হাজির হয়েছেন চিত্রনায়িক আমান রেজা, চিত্রনায়িকা কেয়া ও তানহা মৌমাছি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চিত্রনায়িকা রেসি। গেল ২২ ডিসেম্বর থেকে এখানে সিনেমাটির শুটিং চলছে। সেখানে পুলিশের বিভিন্ন ধরনের অভিযানের আদলে সেট নির্মাণ করে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।

তারকাবহুল এ ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। নির্মাতা গণমাধ্যমকে জানান, সিনেমাটি মৌলিক গল্পে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির তিনজন মেয়ের সাহসীকতা তুলে ধরা হয়েছে। দর্শকরা এ সিনেমাটি দেখে আশা করি হতাশ হবেন না। সোমবার থেকে আমরা ডিপজল ভাইয়ের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমার শুটিং করছি।