আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আলমডাঙ্গায় ডাক্তারসহ ১৭ জন করোনাভাইরাস শনাক্ত

আলমডাঙ্গা প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ৮ জন ডাক্তারসহ ১৭ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাক্তারসহ ১৭ জন করোনাভাইরাস

এ নিয়ে উপজেলায় মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হল।এতে করে উপজেলা স্বাস্থ্য কেন্দে সবধরনের চিকিৎসা সেবা বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

হাসপাতালের মোট ২৩ জন স্ট্যাফের নমূনা সংগ্রহ করে কুষ্টিয়া সদর হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে ডাক্তারসহ মোট ১৭ জনের পজিটিভ রেজাল্ট আসে।
আক্রান্ত ডাক্তার ও নার্সরা শরীরে করোনা নিয়ে ক‘দিন ধরেই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়া উদ্দিন আহমেদ ২৩ জনের মধ্যে ১৭ জন করোনা শনাক্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “যাদের পজিটিভ এসেছে তাদের নমূনা পরীক্ষা করা হয় কুষ্টিয়া সরকারী হাসপাতাল ল্যাবে।
এদের মধ্যে ৮ জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তিনি আরো বলেন, “সিভিল সার্জন স্যারের অনুমতি সাপেক্ষে স্বল্প পরিসরে হাসপাতাল খোলা রাখা হবে। শনাক্ত হওয়া প্রত্যকে আইসোলেশনে রয়েছেন।
হাসপাতালের বাদ বাকি স্ট্যাফদের জরুরীভিত্তিতে নমূনা সংগ্রহ করে পরীক্ষার চেষ্টা করা হচ্ছে।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, “এখন পর্যন্ত আমি অফিসিয়ালি কোন নোটিশ পাইনি। পাইলে পরবর্তী ব্যবস্থা নিব।”