পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
চুয়াডাঙ্গা:
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিােভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় সোমবার বেলা ১১টায় সরকারি কলেজ সড়কের অ্যাসোসিয়েশন হলের পাশে এই সমাবেশ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।
জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুল আলম বিলু, কুদ্দুস মহলদার, মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝন্টু, মাবুদ সরকার, যুবদল নেতা আরিফুল ইসলাম, আজিজুল, শাহা আলম, শাহাবুদ্দীন, সানোয়ার মেম্বার, মহাসিন আলী, রুবেল হাসান, হ্যাপি হোসেন, শাহা জামাল, আবুল কালাম, রনি হাসান, আরিফুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপলব, সোহেল সিদ্দিকী সোহেল, সাইমুজ্জামান মিশা, মোহাম্মদ রাজা, জিতু, কনক, বকুল হোসেন, মাহবুব, সোহাগ, আরাফাত, সাইমুম, আরিফুল।
বক্তারা পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।

