জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
এবার দেশ বরন্য ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের কৃতি সন্তান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কলিমুল্লাহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন।

ইতোমধ্যে তিনি এ লক্ষে ছয় মাসের প্রশিক্ষণ শেষ করেছেন। মিশনে যাওয়ার আগে তাকে ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে গত ১৭ আগস্ট। এক বছর তিনি জাতিসংঘের এ শান্তিরক্ষা মিশনে থাকবেন।
২০১৬ সালের নভেম্বরে তিনি চুয়াডাঙ্গায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চুয়াডাঙ্গাতে সুদীর্ঘ সময়ে তিনি সুনামের সাথে চাকরি করেছেন। এখান থেকেই তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বিদেশে শান্তিরক্ষা মিশনে যাওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া- সুজায়েতপুর রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি।
অপরদিকে, চুয়াডাঙ্গা থেকে বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কলিমুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ২০১৬ সালের নভেম্বর হতে এ পর্যন্ত দীর্ঘ সময় চুয়াডাঙ্গায় কাটালাম। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা চুয়াডাঙ্গার সাথে জড়িয়ে আছে।
চুয়াডাঙ্গাবাসী আমার প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা ভুলবার নয়। দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছি এখানকার সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ সকল স্তরের জনগণ খুবই সহযোগী মনোভাব সম্পন্ন।

