আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

কিংবদন্তি নায়ক সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী

ঢালিউড চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। যিনি মরেও তাঁর কোটি কোটি ভক্তদের মনে অমর হয়ে আছেন। শুধু দর্শক নয়, মৃত্যুর দুই যুগ পর এখনো সালমান শাহ’র অভাব অনুভব করেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিচালক-প্রযোজক এবং অভিনয়শিল্পীরাও।
গতকাল রোববার ছিল তার মৃত্যুবার্ষিকী। ২৪ বছর আগে ৬ সেপ্টেম্বরে সবাইকে অবাক করে চিরবিদায় নেন এই সুদর্শন নায়ক।

সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী
ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। বাবা-মায়ের দেয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমা জগতে ‘সালমান শাহ’ নাম নিয়ে অভিষেক হয় তার।

নব্বইয়ের দশকে ছোট্ট ক্যারিয়ারে ঢাকাই সিনেমায় বেশ বড় প্রভাব ফেলেন সালমান। স্বল্প সময়ের মধ্যে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ সিনেমাই ব্যবসা সফল ছিল। যার মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, কন্যাদান, সত্যের মৃত্যু নেই উল্লেখযোগ্য।

আরও পড়নু: আবারও সুন্দরবনে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি

মৌসুমি-শাবনুরদের সঙ্গে জুটি গড়ে বড় পর্দায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরাকে বিয়ে করেন সালমান শাহ। চার বছর সংসার করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি।

সবার প্রিয় সালমানকে হত্যা করা হয়েছিল, নাকি আত্মহত্যা করেছিলেন তিনি? সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে তার ভক্তরা।