আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে মুখ খুললেন শাকিব খান

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন শাকিব খান। গত রোববার ছিল ঢাকাই ছবির রাজপুত্র সালমান শাহর মৃতুবার্ষিকী।

সালমান শাহকে নিয়ে মুখ খুললেন শাকিব খান
বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেন, ‘সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই-উতরাই পেরিয়ে অগণিত ভক্ত-দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি।
মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই। তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তার চেয়ে আর বেশি কে জানত!
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটি বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি।’

সালমানের বিরুদ্ধে অপশক্তি লেগেছিল উল্লেখ করে শাকিব আরও লিখেন, ‘সালমানকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তার মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল। তবু থেমে যাননি সালমান ভাই।
অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃতু্যর ২৪ বছর পরও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন।
চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়। বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।’

সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী
ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ

সবশেষে শাকিব লিখেন, ‘আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি- সালমান ভাইয়ের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেওয়ার জন্য।
তৎকালীন সালমান শাহ সেটি হয়েও উঠছিলেন। তাকে দেখে কত তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে, সেটি আর নাইবা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসূরি অভিনেতার মৃতু্যদিনে শ্রদ্ধা জানাই।
যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন: কিংবদন্তি নায়ক সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী

এদিকে চলতি মাসের ১০ তারিখ দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরছেন শাকিব খান। করোনার মধ্যে আটকে থাকা কাজ সম্পন্ন করতে অনেকটাই তড়িঘড়ি করছেন তিনি। তাই নবাব এলএলবি দিয়েই পাঁচ মাস পর শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় এই নায়ক।

বিনোদন সংবাদদাতা