আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এমএসজেডএএস সুমন সড়ক দূর্ঘটনায় আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সবুর জাহাঙ্গীর আলম সুমন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলার আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

এমএসজেডএএস সুমন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত
চিকিৎসাধীন অবস্থায় আহত সুমন

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ সবুর জাহাঙ্গীর আলম সুমন ও প্রচার সম্পাদক ইকরামুল হোসেন সোমবার বিকেলে ব্যবসায়ী কাজে খাসকররা বাজারে যাচ্ছিলেন। এসময় পারলক্ষীপুর গ্রামে পৌছালে সামনে থাকা একটি ট্রাকে ডিস ক্যাবলের তার আটকিয়ে গেলে হঠাৎ চলন্ত ট্রাকটি পেছিয়ে তাদেরকে চাপা দেয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ইকরামুল হালকা চোট পেলেও সুমনের ডানপা ভেঙে যায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে ছুটে যায় দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুছাইন মালিক, ব্যাবস্থাপক সম্পাদক আমান উল্লাহ আমান, সরোজগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, সাংগঠনিক সম্পাদক এম লাবলু রহমান, বুলবুল আহম্মেদ শিপন, আরিফুল হাসান, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, কুতুবপুর ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শংকর শর্মা, কৃষি ব্যাংক কর্মকর্তা সিজন, দেবাসীস ঘোষ, হাসান, ডালিম, রানা প্রমুখ ।