আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তালায় অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার; আটক ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অপহৃত উপজেলা ফলেয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাককে (১৮) আটক করা হয়েছে। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে।

তালায় অপহরণের দুই দিন পর কিশোরী উদ্ধার
তালায় অপহরণকারী শৃভ বসাক

এজাহারে বলা হয়, সাতক্ষীরার তালা উপজেলায় ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ্বাসের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।

গত ২৫ মার্চ তার ভগ্নিপতি বাড়িতে জিয়লানলতা গ্রামে বেড়াতে যায় পপি খাতুন। ২৮ মার্চ বিকালে বাড়িতে ফেরার পথে তালা থানার অন্তর্গত রহিমাবাদ প্রাইমারী স্কুলে এলাকায় পৌছালে শুভ বসাক গংরা জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে মুখ বেঁধে একটি মাইক্রো বাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ৩০ মার্চ তালা থানায় পপির ভাই আলামিন বিশ্বাস একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং-১০ তারিখ ৩০.০৩.২০২১ইং।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের অভিযোগে আটক শুভ বসাককে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।