আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা জিম্বাবুয়ে সফরের জন্য

জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দিন তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা

টেস্ট মুমিনুল হক অধিনায়কত্ব করবেন। তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন ওয়ানডেতে। আর টি–টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারী। টি-টোয়েন্টি ফরম্যাটে ডাক পেয়েছেন তিনি।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।

টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। টি- টোয়েন্টিতে ফিরেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

ইনজুরি আক্রান্ত হলেও দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিক।

সিরিজে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ জুলাই থেকে একমাত্র টেস্ট ম্যাচের মাধ্যমে শুরু হবে সিরিজ।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

আমাদের আরও সংবাদ পড়ুন: মোটরচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি—তিন সংস্করণেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।