আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

অভিনেত্রী কুসুম সিকদার চমক নিয়ে ফিরছেন

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম সিকদার দুই দশক ধরে শোবিজে আলো ছড়িয়ে যাচ্ছেন। ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ছোট ও বড় পর্দা মাতিয়েছেন অভিনেত্রী হিসেবে। বহু গুণে সমৃদ্ধ এই তারকা চমক দেখিয়েছেন গানেও।

অভিনেত্রী কুসুম সিকদার চমক নিয়ে ফিরছেন

সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন করোনা প্রকোপের শুরু থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী ২০১৮ সালের ঈদে সর্বশেষ অভিনয় করেছেন টিভি নাটকে। আর বড়পর্দায় সর্বশেষ অভিনয় করেন ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়।

নতুন খবর হলো আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দীর্ঘ বিরতি ভাঙতে যাচ্ছেন এই অভিনেত্রী। আবারও নতুন গান নিয়ে আসছেন ‘লালটিপ’-খ্যাত এই অভিনেত্রী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের ভিডিওতে মডেলও হয়েছেন কুসুম।

কুসুম সিকদার
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম সিকদার

নতুন এ গানের শিরোনাম ‘মরীচিকা’। এতে কুসুম সিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। গানটি লিখেছেন কুসুম নিজেই। গানের টিউন ও কম্পোজিশন করেছেন মাহমুদ সানি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির ভিডিও চিত্র ধারণ সম্পন্ন হয়েছে।

আমাদের আরও সংবাদ পড়ুন: সুপারস্টার সালমান খান প্রথমবারের মতো বায়োপিকে অভিনয় করছেন।

২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একটি গানে কণ্ঠ দেন কুসুম সিকদার। সেই গানের ভিডিও প্রকাশ হলে হৈচৈ পড়ে যায় নেট দুনিয়ায়। এরপর ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের একটি দ্বৈত গানে সঙ্গে কণ্ঠ দিয়েছেন কুসুম সিকদার। গানটির মিউজিক ভিডিওতেও উপস্থিত ছিলেন তিনি।

কুসুম সিকদারের প্রথম গানের একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ ১৯৯৯ সালে বাজারে আসে। পরে ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে মিক্সড অ্যালবাম ‘অদল বদল’ বাজারে আসে।