আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে এ এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আজ মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে ক্যাম্পাসে আসেন। উপাচার্য তাদের বিকাল সাড়ে ৪টার দিকে দেখা করার জন্য সময়ও দিয়েছিলেন।

বিকাল ৪টা ২০ মিনিটে ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে লাঠিসোটা বের করে ‘ধর ধর’ বলে তাদের দিকে তেড়ে যান।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে যান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এতে ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন।