আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গার গোকুলখালী বাজারে ট্রাকের সাথে ধাক্কায় ট্রাক চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কায় আওয়াল সরদার (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

A truck driver was killed

সোমবার (৩ অক্টোম্বর) দুপুর ১ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোর ৪ টার দিকে একটি খালি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরেরের দিকে যাচ্ছিলেন চালক আওয়াল। এসময় গোকুলখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের মরদেহ ট্রাকের ভিতরে ছিল। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ট্রাকের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাক চালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।