আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ব্রাজিলের সেই জ্যোতিষী বললেন- ফাইনাল খেলবে ফ্রান্স-আর্জেন্টিনা

একাধিক আলোচিত বিষয়ে ভবিষ্যদ্বাণী করে তোলপাড় ফেলে দিয়েছিলেন ব্রাজিলের জ্যোতিষী অ্যাথোস সালোমি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু কিংবা করোনা মহামারির আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন।

ব্রাজিলের সেই জ্যোতিষী

এবার তিনি ভবিষ্যদ্বাণী করলেন কাতার বিশ্বকাপ নিয়ে। আসর শুরুর এক দিন আগে ঘোষণা দিয়েছেন, ফাইনাল খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং লিওনেল মেসির আর্জেন্টিনা।

ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাথোস বলেছেন, ‘এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। ‘

ব্রাজিলের এই ভবিষ্যদ্বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল- আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তাঁর নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস। তাহলে কারা খেলবে কাতার বিশ্বকাপের ফাইনাল?

আরও পড়ুন:কাতার বিশ্বকাপ জঙ্গি হামলার ছক কষছে আইএস।

ব্রাজিলের জনপ্রিয় ভবিষ্যদ্বক্তা বলেছেন, ‘ট্যাঙ্গো নৃত্যের দেশ এবং মধ্য-ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে। ‘ অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দুই দল হলো আর্জেন্টিনা এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।

গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ বলে। কাতার বিশ্বকাপ নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীর পর আর্জেন্টিনা এবং ফ্রান্সের ভক্তরা আনন্দিত হতেই পারেন। অন্যদিকে নেইমারদের সামনে নতুন চ্যালেঞ্জ হলো এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করা। তিতের শিষ্যরা কি সেটা পারবেন?