আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

স্বাগতিক কাতারকে হারিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ শুরু

অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক কাতারকে।

কাতার-ইকুয়েডর

রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইকুয়েডর।

কাতারের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তবে দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেয় ইকুয়েডর। দলটির পক্ষে জোড়া গোল করেন ভ্যালেন্সিয়া।

আরও পড়ুন:ব্রাজিলের সেই জ্যোতিষী বললেন- ফাইনাল খেলবে ফ্রান্স-আর্জেন্টিনা।

ম্যাচের ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেননি ভ্যালেন্সিয়া।