আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বিএনপির সমাবেশ শুরু হবে গোলাপবাগ মাঠে : খন্দকার মোশাররফ

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সকাল ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ

আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচার নতি স্বীকার করতে হয়েছে। ইতিহাস তাই বলে। বর্তমান সরকারকেও জনগণের দাবির সামনে ইনশাআল্লাহ, নতি স্বীকার করতে হবে। এটা আমাদের প্রত্যাশা।

‘ইতোপূর্বে ৯টি জনসমাবেশ জনগণ শান্তিপূর্ণভাবে সফল করেছে। এতে সরকার ভীত হয়ে ঢাকা বিভাগীয় সমাবেশ বাধা দিতে তারা হীন ষড়যন্ত্র করেছে। আমরা এই ধরনের ষড়যন্ত্রকে ধিক্কার জানাই,’ বলেন তিনি।

আরও পড়ুন : ডিবিতে আনা হয়েছে মির্জা ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য।

গোলাপবাগ মাঠের সমাবেশ সকাল ১১টা থেকে শুরু হবে জানিয়ে ড. মোশাররফ হোসেন বলেন, যারা ভবিষ্যতে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকবেন। আগামীকালের সমাবেশে তারা শান্তিপূর্ণভাবে উপস্থিত থাকবে এবং ঢাকার সকল পর্যায়ের জনগণকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে আগামী দিনে সরকারকে বিদায়ের জন্য দফা ঘোষণা করব।’

এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।