আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

কুষ্টিয়াই ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র উদ্ধার করলেন ক্লিনার

কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া একটি শর্টগান ড্রেনের ময়লা পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।

ছবি=> দ্যা ডেইলীবার্তা

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদরাসার পেছনে এ ঘটনা ঘটেছে।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, আজকে সকালে মাদ্রাসার পিছনে আমি ট্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ট্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।

আরো পড়ুন>>>আ.লীগের সাবেক এমপি জর্জকে কারাগারে প্রেরণ

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব। তিনি বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আফসার উদ্দিন মাদরাসার পেছনের ড্রেনের মধ্যে পড়ে ছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শর্টগান এটি। খবর পাওয়ার পর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। এ পর্যন্ত কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়া মডেল থানা। সেসময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে। থানার সব সেবা ফাঁড়িতে দেওয়া হচ্ছে।