আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঝিনাইদহে ফসলি জমি ও রাস্তা বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বিভিন্ন দপ্তরে আবেদন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না, সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের ডহরপুকুরিয়া, বাদপুকুরিয়া, শ্যামনগর, নাথকুন্ডু ও সাগান্নাসহ বিভিন্ন মাঠের আবাদি জমি নষ্ট করে পুকুর খনন করে রমরমা বালু ও মাটির ব্যাবসা করছে এলাকার প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।

ঝিনাইদহে ফসলি জমি ও সরকারি রাস্তা বাঁচাতে ইউএনও, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট দরখাস্ত

এতে বিলীন হচ্ছে ফসলি জমি, সরকারি রাস্তা ও বসত-ভিটা। কৃষকের জমি, সরকারি রাস্তা ও বসত-ভিটাবাঁচাতে সাগান্না ও মধুহাটি ইউনিয়নের কৃষকেরা গত বৃহস্পতিবার ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট ৪৫ জন কৃষক স্বাক্ষর করে আবেদন পত্র দিয়েছেন। আবেদনে বলা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু বর্তমানে আবাদী ও ধানি জমি, খাস জমি এবং খাল গুলোতে অবৈধ ভাবে পুকুর খননের ফলে আমন ও বোরো আবাদে ধান চাষ ও অন্যান্য ফসল চাষে অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি পড়লে রাতের আঁধারে চলে পুকুর খননের কাজ। দিনের পর দিন এই ভাবে পুকুর খননের ফলে অতিরিক্ত বৃষ্টির পানি ও বন্যার পানি নদীতে যেতে পারছে না। ফলে আবদ্ধ পানি জমে ফসল চাষে জমি অনুপযোগী হয়ে পড়েছে। দিন দিন মানুষ আরো কর্মহীন হয়ে পড়ছে। শুধু এর প্রভাব ২ নং মধুহাটি ইউনিয়নের শ্যামনগর গ্রাম নয় পার্শ্ববর্তী ৩ নং সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রাম ও নাথকুন্ডু গ্রাম ছাড়াও মামুনশিয়া, নওদাপাড়া এবং রাঙ্গিয়ার পোতা গ্রামের সাধারণ মানুষ চরম জলাবদ্ধতার মধ্যে আছে। এই জলাবদ্ধ জমির পরিমাণ আনুমানিক ২ হাজার একর।

বিষয়টি বিবেচনায় নিয়ে সুষ্ঠু ভাবে তদন্তের মাধ্যমে সু-ব্যবস্থা দানের দাবি জানান, এসব ভুক্তভুগি কৃষকরা। এবিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ জানান আবেদনটি পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।