আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঝিনাইদহ আঃ রউফ ডিগ্রি কলেজে কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান

ঝিনাইদহ সদর প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার আঃ রউফ ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীর কৃতি সন্তানদের সংবর্ধনা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে কলেজের ১৩ জন শিক্ষকের সন্তান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ক্যাডেট কলেজে ভর্তি, সরকারি বালক-বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ ও জেএসসি পিইসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয় ও তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

দুপুরে অধ্যক্ষ বনাম উপাধ্যক্ষ হলুদ ও সাদা দলে বিভক্ত হয়ে  প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং  অধ্যক্ষের হলুদ দল ২-১সেটে উপাধ্যক্ষের সাদা দলকে পরাজিত করে।
সবশেষে কৃতি সন্তানের পিতা-মাতাদের আয়োজনে  বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।