আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে প্রথম একজন রোগী সনাক্ত: ৮টি পরিবার লকডাউনে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ রাধাকান্তপুর পাড়ায় একজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের লোকজন সহ প্রতিবেশী ৮টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে প্রথম একজন রোগী সনাক্ত: ৮টি পরিবার লকডাউনে
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে প্রথম একজন রোগী সনাক্ত: ৮টি পরিবার লকডাউনে

জানা গেছে, আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামের ছেলে মুন্সিগঞ্জের রাধাকান্তপুর গ্রামের ঘর জামাই ঢাকা থেকে কত ৭ দিন আগে শশুর বাড়িতে ফেরেন।
পরদিন তাকে লকডাউন করা হয় ও তাকে করোনা ভাইরাসের রোগী সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার বিকালে সে করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা লিটন আলীর নির্দেশে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক ও ইউপি সদস্য যোগেন্দ্রনাথ দেবে হীরালাল করণা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়।

এসময় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকজন সহ প্রতিবেশী ৮ টি পরিবারে লকডাউন করে।

এ ব্যাপারে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ প্রতিবেশী ৮ পরিবারকে লকডাউন করা হয়েছে।

লকডাউন কি তোর বাড়িতে নারী ও শিশু সহ পরিবারের খাবারের দায়িত্ব জেহালা ইউনিয়ন পরিষদ দিয়েছে বলে জানান তিনি।