চুয়াডাঙ্গা সরোজগঞ্জে ছাত্র-ছাত্রীদের ওপর নির্মম হামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর থানা ও সরোজগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে তিন জন আসামি আটক করেছে পুলিশ, গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে আসামিদেরকে আটক করা হয়েছে।

আটককারীরা হলেন জেলা সদরের বোয়ালিয়া গ্রামের প্রবীণ রাজনিতিক মৃত আসাদুল হক আসার মেজো ছেলে ও কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুম রানা( ৪৩), একই গ্রামের ওসমান গনির ছেলে এবং কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মেহেদী হাসান মেহেদী(৪০), একই গ্রামের মৃত আরজুল্লাহ ছেলে ও যুবলীগের নেতা আজিজুল হক আঙ্গুর হোসেনকে চুয়াডাঙ্গা সদর থানা ও সরোজগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে সরোজগঞ্জ বাজার থেকে তিনজন আসামি আটক করা হয়েছে।
এই বিশেষ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর ইন্সপেক্টর তদন্ত অফিসার জনাব হোসেন আহম্মেদের নেতৃত্বে এবং সরোজগঞ্জ ক্যাম্পের এসআই আজগার হোসেনসহ সঙ্গে ফোর্সদের সহযোগিতায় সরোজগঞ্জ কাঁচা বাজার থেকে তাদের তিনজনকে আটক করে পুলিশ।
জানা গেছে গত জুলাই মাসের ১৮ তারিখের চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজারের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীদের ওপর নির্মম হামলার অভিযোগের কারণে সদর থানায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাকর্মী এবং কয়েকশো নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, সেই মামলার ভিত্তিতেই গতকাল শুক্রবার সরোজগঞ্জ বাজার থেকে তিনজন আসামিকে আটক করা হয়েছে বলে জানাগেছে পুলিশের সূত্রে।

