আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণসহ তিন চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১৪টি সোনার বার জব্দ করা হয়েছে।

সোনার বার জব্দ
সোনার বার জব্দ

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মোমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলাইমান হোসেন (২২)

আরও পড়ুন : সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে বিজিবির একটি দল রেলস্টেশন এলাকায় ওৎ পেতে থাকেন। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটকের চেষ্টা করলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়। আটক তিনজনের কাছ থেকে এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় অভিযুক্তদের হস্তান্তরসহ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দ সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।