আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

জীবননগরে বিদেশী মাগুর ও শিং মাছে বাজার সয়লাব

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন হাট বাজারে রঙ মাখানো বিদেশী মাগুর ,শিং হলুদ রঙয়ের মাছ বিক্রি হচ্ছে।

মাছে বাজার সয়লাব

দেখতে মনকাড়া এসব মাছ উৎপাদন, সরবরাহ, বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে দেদারসে দেশী মাছ হিসাবে ২০০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা। উপজেলার প্রতিটি হাট বাজারে সয়লাব এসবের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে না।

বুধবার সকালে এসবের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে এক মণ মাছ জব্দ করেন। এ সময় বিক্রেতা আশরাফ আলীকে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব মাছ অবিকল দেশী শিং মাছ ও মাগুর মাছের মত রঙ হওয়ার কারণে এবং দামেও সাশ্রয়ী হওয়ায় ক্রেতা সাধারণ এসব মাছ কিনছেন। মাছের গায়ের রঙ দেশীয় শিং কিংবা মাগুর মাছের মতো হওয়ায় সহজে বোকা বনে যাচ্ছেন ভোক্তা সাধারণ। অথচ এসব মাছের গায়ে লাগানো হচ্ছে অতিরিক্ত রঙয়ের প্রলেপ।

জীবননগর উপজেলা শহরের দত্তনগর সড়কে অবস্থিত মাছের আড়ত ও আন্দুলবাড়ীয়া বাজারের আড়তগুলোতে সবচেয়ে বেশি এসব জাতের মাছের আমদানি রফতানি হয়। যা পরে এলাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। সরজমিনে বিভিন্ন বাজারে রঙ মিশ্রিত আফ্রিকান জাতের আমদানি নিষিদ্ধ মাগুর মাছ বিক্রি করতে দেখা যায়। এসব মাছের গায়ে আচড় কাটতেই ক্ষতিকর রঙয়ের আস্তর উঠে আসছে। এমনকি মাছ কাটার পর তা ভালোভাবে ধৌত করলে পানির রঙ হলুদ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা জানান, উপজেলার বিভিন্ন হাট বাজারের আড়তদাররা রঙ মেশানো আফ্রিকার মাগুর মাছ তাদের কাছে পাইকারী বিক্রি করে থাকেন। রঙ মেশানো শিং মাছ ও মাগুর মাছ দেখতে আকর্ষণীয় এবং দেশীয় মাছের মত দেখায় ক্রেতা সাধারণের মধ্যে চাহিদাও বেশি। মাগুর ও শিং মাছের গায়ে দেয়া এসেব রঙ মাছের পচন ঠেকাতে ব্যবহার করা হয়।

চিকিৎসক ডা. আবু হেনা জামাল শুভ বলেন, রঙ মেশানো বিদেশী মাগুর ও শিং মাছ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব আমদানি নিষিদ্ধ মাছ খেলে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

শামীম আহমেদ নামের একজন ক্রেতা বলেন, বর্তমান সময়ে বাজারে ব্যাপকভাবে দেখতে আকর্ষণীয় শিং ও মাগুর মাছের আমদানি দেখে এবং তা দামেও মোটামুটি সাশ্রয় হওয়ায় ক্রেতারা সহজেউ বোকা বনে যাচ্ছে। কিন্তু এসব মাছ রঙ মেশানো ও আমদানি নিষিদ্ধের বিষয়টি অনেকেরেই অজানা। এসব মাছ স্বাস্থ্যের জন্য যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন এমন প্রশ্ন রাখেন তিনি।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পার্শ্বে একটি আড়তে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ আফ্রিকার এক মণ মাগুর মাছ জব্দ ও আড়ত মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসবের বিরুদ্ধে অভিযান অভ্যহত থাকবে বলেও জানান তিনি।