ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামে বিয়াল্লিশ মিনিটের ব্যবধানে স্বামী- স্ত্রীর মৃত্যু
সাইদুর রহমানঃ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামে মাত্র ৪২ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

The Daiy Barta; thedailybarta; dailybarta BD; BB Barta; Barta Daily
এরা হলেন সাধুহাটি ইউনিয়নের ৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাসানের পিতা মাহাতাব মন্ডল (৭৫) ও মাতা রেহেনা বেগম (৭০)। গত মঙ্গলবার দিবাগত রাতে এই দম্পতির মৃত্যু হয়।
জানা যায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হাসানের পিতা মাহাতাব মন্ডল বেশ কিছু দিন শারীরিক ভাবে নানা জটিল রোগে ভুগছিলেন। গত মঙ্গবলবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। স্বামী মাহাতাব মন্ডলের মৃত্যুর ৪২ মিনিট পরে স্ত্রী রেহেনা বেগমও স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।
একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ১১ টায় তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বামী- স্ত্রীর মৃত্যু গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।

