ঝিনাইদহ সাধুহাটিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে সাপের কামড়ে রিয়াজুল (১৫ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিন্টু। নিহত রিয়াজুল সাধুহাটি ইউনিয়নের ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক দারুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিন্টু প্রতিবেদককে জানান, সোমবার দিবাগত- রাতে খাওয়া-দাওয়া শেষে রিয়াজুল ঘরে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় রিয়াজুল সাপ দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।
এ সময় সাপকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন তারা। পরে রিয়াজুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পূর্বেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে তার পরিবারের প্রতি শোকসন্তপ্ত প্রকাশ ও রিয়াজুলের আত্মার মাগফিরাত কামনা করেছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দিন আহমেদ মিন্টু।

