ঝিনাইদহে প্রিয়া পার্কে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাছ হচ্ছে প্রাণিজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মৎস্য সম্পদের বিশেষ ভূমিকা রয়েছে।
এরই উপর ভিত্তি করে সামাজিক দূরত্ব ও স্বাহ্যবিধি মেনে প্রিয়া পার্কে মাছ চাষের আধুনিক কৌশলে মিশ্র ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ মে)সকাল সাড়ে নয়টার সময় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ডুগডুগি গ্রামের নব দোয়া”প্রিয়া পার্কে” এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাগান্না, সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের লিফ(এল.ই.এ.এফ) জাহিদুল, বসির ও ওয়াজেদ এই তিন জনের সহযোগিতায় ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুলশা,
পাবদা ও টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,
ঝিনাইদহ সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার গোলাম ছরোয়ার,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,
সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার,সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমান-উল্লাহ উপস্থিত ছিলেন, সাগান্না, সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের মৎস্য খামারী প্রমূখ।
প্রধান আলোচক ঝিনাইদহ সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার গোলাম ছরোয়ার বলেন,মাছ চাষের মাধ্যমে আমাদের প্রাণিজ আমিষের ঘার্তি পুরন করা সম্ভব।
আমাদের দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জনসহ পুষ্টি সরবরাহে মৎস্য সম্পদের বিশেষ ভূমিকার মধ্যে দিয়ে দেশকে ডিজিটালে রুপান্তর ভুমিকায় রাখবে।
তিনি আরও মৎস্য খামারিদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথোপকথনের মধ্যে দিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করেন।

