তালায় নিয়োগবিধি ও বেতন নিরসনের দাবীতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ওই কর্মবিরতি পালন শুরু হয়।
আরও পড়ুন: তালায় নতুন এ,সি ল্যান্ড খোরশেদ আলম কর্মস্থলে যোগদান করেছেন
ওই সময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীরা। এসময় বক্তারা, স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

