আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নিউজিল্যান্ড ক্রিকেট দল পরাজয়ের পর সুখবর পেল

প্রথম ম্যাচেই নাকানিচুবানি খেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অভিষিক্ত তরুণদের নিয়ে গড়া দল বাংলাদেশের কাছে পাত্তাই পেল না।

নিউজিল্যান্ড ক্রিকেটার ফিন অ্যালেন
নিউজিল্যান্ড ক্রিকেটের সেরা ওপেনার ফিন অ্যালেন

সাকিব, নাসুম ও মোস্তাফিজের বল বুঝতেই পারেননি কিউইরা। ৩০ বল বাকি থাকতে ৭ উইকেটে লজ্জার হার হেরেছেন তারা।

এমন পরাজয়ের পর সুখবর ভেসে এলো নিউজিল্যান্ড শিবিরে। করোনামুক্ত হয়েছেন দলের অন্যতম সেরা ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে নিউজিল্যান্ডের ব্যাটিং শক্তি বাড়ল।

নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্লেন পোকন্যাল বলেছেন, ‘দুটি করোনা পরীক্ষায় এলেন নেগেটিভ হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাকে পাওয়া মানে দলের শক্তি বাড়ল। অবশ্য আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তার পর দেখা যাবে। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে।’

গত ২০ আগস্ট মূল দলের চার দিন আগেই ঢাকায় চলে এসেছিলেন ফিন অ্যালেন। ২৪ আগস্ট খবর আসে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে প্রথম ম্যাচ খেলা হয়নি তার।