আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

যৌনকর্মী চরিত্রে অভিনয় করছেন না ববি হক

হঠাৎ করেই শোবিজ পাড়ায় চাউর হয় ‘গুলশানের চামেলী’তে যৌনকর্মী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। তবে প্রযোজনা সংস্থা থেকে এমন খবরকে নেহাত গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে।

Bangla Film Actress Boby Houqe
অভিনেত্রী ববি হক

“গুলশানের চামেলী” ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুলস্নাহ জহির বাবু। সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজনা সংস্থার বরাত দিয়ে আমি জানাতে চাই গুলশানের চামেলী ছবির জন্য ববিকে নির্বাচন করা হয়নি।

ছবিটির চিত্রনাট্যের কাজ শেষ হলে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর ববিকে নিয়ে অন্য ছবি করা হবে। যার নাম ও পরিচালক খুব শিগগিরই জানানো হবে।’

জানা গেছে ‘গুলশানের চামেলী’ ছবির গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। তবে এ ছবির কোনো নায়ক নেই। নারীকেন্দ্রিক ছবিটি দর্শকের জন্য বেশ চমক নিয়ে আসছে বলেই জানান এর সংশ্লিষ্টরা।

এদিকে, “দেশা দ্য লিডার” খ্যাত পরিচালক সৈকত নাসির ক’দিন আগে ‘গুলশানের চামেলী’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। যে ছবির নায়িকা হিসেবে জয়া আহসানের থাকার কথা রয়েছে।

তবে সম্প্রতি ববির জন্মদিনে ‘গুলশানের চামেলী’র প্রযোজক মো. ইকবাল ছবি করার ঘোষণা দেন। সে ঘোষণার পর ঢালিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠে জয়া নন, ববিই হবেন ‘গুলশানের চামেলী’।

সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এরই মধ্যে ছবির জন্য বেশকিছু লোকেশন নির্ধারণ করেছে প্রযোজনা সংস্থা।