আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

সাংবাদিকের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় করোনার উপসর্গ নিয়ে আব্দুস সালাম (৩৬) নামে এক মফস্বল সাংবাদিকের মৃত্যু হয়েছে।
সাংবাদিকের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে
আব্দুস সালাম সাংবাদিকের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে

তিনি তালা উপজেলার বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে, তার পরিবারের দাবী জ্বর ও লিভার জনিত রোগে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ৪/৫ আগে থেকে তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভার জনিত রোগে ভুগছিলেন। বুধবার তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই বিকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন।

সেখানে তাকে ভর্তি করতে না পেরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মীর্জাপুর এলাকায় পৌছালে তিনি মারা যান।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতব্যক্তির পরিবারের সবারই নমুনা সংগ্রহ করা হয়েছে।

একই সাথে নমুনা টেষ্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।
এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন বলে তিনি আরো জানান।

মৃত ব্যক্তির চাচাতো ভাই ইউনুছ মোড়ল চিকিৎসকদের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বলেন, তার গায়ে জ্বর থাকায় ও লিভারজনিত রোগে আক্রান্ত হওয়ায় সদর হাসপাতালে তাকে কোন চিকিৎসা না দিয়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়।

সেখানেও তাকে ভর্তি না করতে পেরে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে তিন জনের রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। তিন জনের রিপোটর্ই নেগেটিভ এসেছে।
অপরদিকে, সাতক্ষীরায় মোট ৩ হাজার ৫৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া, এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে।

এদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ১৮৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে।