আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

ছাত্রদল নেতা
ছাত্রদল নেতা

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান ডেইলীবার্তাকে বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক একরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি করছি।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় ডেইলীবার্তাকে বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগী শকে ছিল। তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমানের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।