আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আমন ধান গোছাতে ব্যস্ত ঝিনাইদহের চাষিরা

মন্জুরুল ইসলাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহে চলতি আমন ধান মৌসুমে নানান প্রতিকূলতার মধ্যেও ভালো ফলনের আশা করছেন চাষিরা। বর্তমান সময়ে ধান গোছাতে ব্যাস্ত সময় পার করছে কৃষক, বাড়িতে কৃষাণীদেরও ব্যাস্ততার শেষ নেই। মাঠের ফসল গোছানো সময় আসলেই কদর বাড়ে শ্রমিকদের।

আমন ধান গোছাতে ব্যস্ত

সরেজমিন দেখা যায়, কোন কৃষক জমির ধান কাঁটছে, কেউ ধানের আঁটি বাঁধছে। আবার পাওয়ার টিলারে করে বাড়িতে নিয়ে যাচ্ছে ধানসহ খড়।
কথা হয় সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের ধান চাষি মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, আমন ধান কাটার এখন ব্যাস্ততা অনেক বেশি। শ্রমিকের হাজিরা বেশি। তারপরও সময় মতো পাওয়া যাচ্ছে না। আবার কেউ কনটাক্ট নিয়ে ধান কাটা বাঁধা করছেন। প্রতিবিঘা জমির ধান কেটে, বাঁধতে এলাকা ভিত্তিক ২ থেকে আড়াই হাজার টাকা নিচ্ছে। তারপর ধান ঝাড়তে বিঘা প্রতি আটশো টাকা নিচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি আমন ধান মৌসুমে জেলায় ১ লাখ ৪ হাজার ৩৩৩ হেক্টরে রোপা আমন ধানের চাষ হয়েছে।

আরও পড়ুন:চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু।

চাষিদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, আমন চাষের শুরুতেই চাষিদের বৈরী আবহাওয়া মোকাবিলা করতে হয়েছে। জুন মাসে বীজতলা তৈরির সময় প্রয়োজনীয় বৃষ্টি হয়নি। অনেক চাষি সেচ দিয়ে বীজতলা তৈরি করে। অনেক চাষি বৃষ্টির জন্য অপেক্ষা করেও শেষ পর্যন্ত তাদেরও সেচ দিয়েই বীজতলা করতে হয়। চাষ নাবি হয়।

চাষিদের অভিযোগ, পটাশ ও ইউরিয়া সারের অভাব ছিল। তার পরও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে ধান চাষ করা হয়। ধান কাটা শুরু হয়েছে। কিন্তু কাঙ্খিত ফলন পাওয়া যাচ্ছে না বলে চাষিরা দাবি করেছেন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী বলেন, ধান কাটা শুরু হয়েছে। বিঘা প্রতি জমিতে ২০ থেকে ২১ মন ফলন হচ্ছে। আশা করা যাচ্ছে কৃষকরা ভালো ফলন পাবেন। বর্তমান ধানের বাজার দাম ভালো।